ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে
সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা:
কুমিল্লার তিতাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় এজাহারনামীয় আসামি আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকাকে গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ।
শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।
গ্রেফতারকৃত আসামী মো. আরিফুজ্জামান খোকা নারান্দিয়া ইউনিয়নের বাসিন্দা মরহুম হাবিবুর রহমানের ছেলে। তিনি বর্তমানে নারান্দিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও আ’লীগের মনোনীত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ওসি মো. শহীদ উল্যাহ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তিতাস থানার মামলার এজাহারভুক্ত আসামি আরিফুজ্জামান খোকা। আসামির বসতবাড়িতে লোকজন নিয়ে গোপন মিটিং করার সময় তাকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

তিতাসে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আপডেট সময় ০৫:০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫