ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হিটু শেখের মৃত্যুদণ্ড নিয়ে যা বললেন জামায়াতের আমির

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৩১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘খুনির শাস্তি নিশ্চিত হওয়ার অপেক্ষায় বাংলাদেশের জনগণ।’

শনিবার (১৭ মে) রায় ঘোষণার পর দুপুর ১২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া একটি পোস্টে আলোচিত মাগুরার শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার চার আসামির মধ্যে শুধু হিটু শেখের মৃত্যুদণ্ড দেয়ায় এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, মাগুরার নির্যাতিত ও নিহত ছোট্ট মেয়ে আছিয়ার হত্যাকাণ্ডের বিচার দু’ মাসের মধ্যে সম্পন্ন হলো এবং রায়ও ঘোষণা হল। কিন্তু রায় প্রকাশের পর আছিয়ার পরিবার রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে এবং উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে। বিষয়টি ভেবে দেখার মত।

ন্যায়বিচার নিশ্চিত হোক উল্লেখ করে জামায়াতে আমির বলেন, খুনির শাস্তি নিশ্চিত হওয়ার অপেক্ষায় বাংলাদেশের আপামর জনগণ। দ্রুত সময়ে শাস্তি নিশ্চিত হলে, লম্পটদের জন্যে এটি হবে এক দৃষ্টান্তমূলক উদাহরণ।

আছিয়া হত্যাকাণ্ডের মত মন্টু চন্দ্র দাসেরও বিচার চেয়ে ডা. শফিকুর রহমান লেখেন, আমরা আছিয়া হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি বরগুনার শিশু মেয়েটির যার ইজ্জত লুন্ঠন করা হয়েছিলো, তার পিতা মন্টু চন্দ্র দাস হত্যাকাণ্ডের বিচারও অতি দ্রুত দেখতে চাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

হিটু শেখের মৃত্যুদণ্ড নিয়ে যা বললেন জামায়াতের আমির

আপডেট সময় ০৪:৩১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫