ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

গুলি চালিয়ে পালানো সেই ছাত্রলীগ নেতা ধরা

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:২৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

চট্টগ্রামের পটিয়া ও বোয়ালখালী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বন্দুকসহ দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে। তারা হলেন- পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সাব্বির (৩১) ও তার সহযোগী মো: বছিরুল হক প্রকাশ শাহীন (২৩)।

শনিবার রাত দেড়টায় পটিয়া-বোয়ালখালী সীমান্তের মিলিটারিপুল এলাকায় যৌথ চেক বসিয়ে এ দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।  পরে তাদের তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে ১টি একনলা বন্দুক, কার্তুজ ৪ পিচ, ১টি লোহার পাত, কাঠের হাতল বিশিষ্ট চাকু, ১টি স্টেইনলেস স্টিল ননচাকুসহ বিভিন্ন সরঞ্জাম।

পুলিশ জানান, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সাব্বির পলাতক থাকেন। তার নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর গুলি করে। রবিবার দুপুরে পটিয়া থানা ও বোয়ালখালী থানা পুলিশ যৌথভাবে চেকপোস্ট বসিয়ে এ দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে।  পরে তাদের স্বীকারোক্তি মতে পটিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ আলোছায়া নামক আবাসিক ভবনের (ডা: আয়ুব নবীর বাড়ি) ৪র্থ তলা  ভাড়া বাসা থেকে অবৈধভাবে রাখা অস্ত্রগুলো উদ্ধার করে।

গত ৪ আগস্ট পটিয়া থানা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে প্রতিহত করার লক্ষ্যে অস্ত্র দিয়ে পটিয়া জামিয়া মাদ্রাসার ছাত্রদের উপর গুলিবর্ষণ করে সাব্বিরের নেতৃত্বে।

বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার জানিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর পটিয়ায় গুলি চালানো পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাব্বির ও তার এক সহযোগী চেক পোস্টে ধরা পড়ে। তাদের কাছ উদ্ধার করা হয়েছে অস্ত্র, কার্তুজ। বোয়ালখালী ও পটিয়া থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালিয়েছে। এ ঘটনায় বোয়ালখালী থানার এসআই শেহাব উদ্দিন বাদী পটিয়া থানায় একটি  এজাহার দায়ের করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

গুলি চালিয়ে পালানো সেই ছাত্রলীগ নেতা ধরা

আপডেট সময় ০৮:২৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫