শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

র‍্যাব কার্যালয় থেকে এএসপির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

  • আপডেট সময় বুধবার, ৭ মে, ২০২৫, ৯.১৮ পিএম
  • ১৩৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

চট্টগ্রামের চাঁন্দগাও র‍্যাব কার্যালয় থেকে সিনিয়র এএসপি পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছ। তিনি র‍্যাব-৭ এ কর্মরত ছিলেন। ধারণা করা হচ্ছে, নিজের ব্যবহৃত রিভালভার দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন তিনি।
র‍্যাব-৭ এর সিইও লে. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার দুপুরে র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের তৃতীয় তলায় পলাশ সাহা তার কক্ষে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ একটি গুলির শব্দ পাওয়া যায়। পরে সেখানে কর্মরত অন্যরা তার কক্ষে দেখেন পলাশ সাহা লুটিয়ে পড়েছেন, তার মাথা গুলিবিদ্ধ। পরে দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে পলাশকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধারের সময় তার টেবিলে একটি চিরকুট পাওয়া যায়। সেই চিরকুটে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ি না। আমিই দায়ি। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো অর্ডিনেট করে।’
পলাশ সাহা ৩৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com