ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরা ও মিরপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

মিথ্যা-বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলার বিচারের নামে প্রহসন বন্ধের দাবিতে রাজধানীতে ফের দুই জায়গায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২০ এপ্রিল) সকালে ডেমরায় ঢাকা-৫ সংসদীয় আসনের আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। মিছিলের নেতৃত্ব দেন মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শান্ত নূর খান শান্ত।

অন্যদিকে সকালে মিরপুর এলাকায় ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নেতৃত্বে একটি মিছিলটি বের করা হয়। মিছিলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ, যুবলীগে নেতারা অংশ নেন।

মিছিলে তারা ‘শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে,’ ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দেন।

এর আগে গত শুক্রবার রাজধানীর উত্তরায় ঢাকা-১৮ সংসদীয় এলাকায় মিছিল করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ডেমরা ও মিরপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

আপডেট সময় ০৩:১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫