ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবাসহ নারী ইউপি সদস্য ও তার ছেলে আটক

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৪১:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ

কুমিল্লার তিতাসে সংরক্ষিত নারী ইউপি সদস্য ও তার ছেলেকে মাদকসহ আটক করেছে তিতাস থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামে থানা পুলিশের একটি চৌকশ টিম মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক তৈরির সরঞ্জামসহ আসামীদের নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করেন।
আটককৃতরা হলেন, উপজেলার কলাকান্দি ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য মাছিমপুর গ্রামের বাসিন্দা চম্পা বেগম ও তার ছেলে জয় সরকার। পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত আসামীদের নামে একাধিক মাদক ও ডাকাতির মামলা রয়েছে।
তিতাস থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্লাহ বলেন, ইয়াবা ও মাদক তৈরির সরঞ্জামসহ এ দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে একাধিক মাদক ও ডাকাতির মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ইয়াবাসহ নারী ইউপি সদস্য ও তার ছেলে আটক

আপডেট সময় ০১:৪১:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫