ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হত্যা মামলার দুই আসামী আটক

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:০০:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে
সিএনএমঃ

কুমিল্লার তিতাসে স্বপন  হত্যা মামলার দুই আসামীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার ১৪ (এপ্রিল) উপজেলার জগতপুর ইউনিয়নের মাছিমপুর গ্রামে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিতাস থানার এস আই সুমন সরকার ও মো. মাহমুদুল এর নেতৃত্বে থানা পুলিশের একটি ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে এ দুই আসামীকে আটক করেন।

আটককৃত আসামীরা হলেন, উপজেলার জগতপুর ইউনিয়নের ওমরপুর গ্রামের সামছুজ্জামান এর দুই ছেলে মো. আসিফ(৩২) ও মোঃ রাহিম বাবু(২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছর ২০২৪ সালের ১৪ নভেম্বর উপজেলার  জগতপুর ইউনিয়নের ওমরপুর গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোঃ স্বপন ভূইয়া(৩৯) নামের এক যুবককে হত্যাকান্ডের ঘটনায় তিতাস থানার মামলা নং-০৫ তারিখ ১৪/১১/২৪ ইং ধারা-৩০২/৩৪ পেনাল কোড একটি মামলা রুজু হয়। উক্ত মামলার এজাহার নামীয় ১নং আসামি মোঃ আসিফ ও ৪নং আসামী তার আপন ভাই রহিম বাবু।

পুলিশ সূত্রে আরো জানা যায়, ইতিপূর্বে তিতাস থানা পুলিশ অভিযান পরিচালনা করে এই মামলার তিনজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং এজাহারনামীয় আরো ০৮ জন আসামি বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে তাদের কে কারাগারে প্রেরণ করেন বিজ্ঞ আদালত।

তিতাস থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ  মো. শহিদ উল্লাহ বলেন, স্বপন হত্যা মামলার দুই আসামীকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে কারাগারে প্রেরণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার দুই আসামী আটক

আপডেট সময় ০৫:০০:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫