ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কবরস্থানের পাশে নারীর মৃতদেহ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে
সিএনএম প্রতিনিধিঃ

কুমিল্লার তিতাস উপজেলায় এক নারীর লাশ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ।

রবিবার (১৬ মার্চ) দিবাগত-রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে উপজেলার বলরামপুর ইউনিয়ন দক্ষিণ আকালিয়া গ্রামের কবরস্থানের পাশে কাঁচা সড়কে এ নারীর লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী থানা পুলিশকে বিষয়টি অবগত করলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠান থানা পুলিশ।

তিনি পার্শ্ববর্তী হোমনা  উপজেলার নিলখী গ্রামের মৃত লাল মিয়ার মেয়ে ও মিরাশ গ্রামের সালাম মিয়ার স্ত্রী আয়েশা বেগম (৪৮)।

এবিষয়ে স্বামী সালাম মিয়া জানান, গতকাল রবিবার  বিকালে হোমনা উপজেলার মাথাভাঙ্গা গ্রামে আমার শালী’র বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি, আমারা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়ার পর কোথাও পাইনি, আমার ছেলে ফেইসবুকে দেখে বিদেশ থেকে খবর দেয় তখন আমরা তিতাস থানায় এসে আমার স্ত্রীকে সনাক্ত করি। তিনি আরো জানান, গত ১বছর যাবৎ ভারসাম্যহীন ভাবে চলাফেরা করতেন ওনার স্ত্রী।

তিতাস থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুনুর রশীদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে  ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে হত্যা নাকী স্বাভাবিক মৃত্যু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

কবরস্থানের পাশে নারীর মৃতদেহ উদ্ধার

আপডেট সময় ০৩:০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫