রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

৫৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৬.৪২ পিএম
  • ২২৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫৮ কেজি গাঁজাসহ একটি পিকআপ জব্দ করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) ভোর রাতে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনার সময় পিকআপটিকে থামানোর জন্য সিগন্যাল দেয় থানা পুলিশ।

এসময় পিকআপের চালক দ্রুতগতিতে কিছুদূর গিয়ে রাস্তার ধারে পিকআপ থামিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ৫৮ কেজি গাঁজাসহ পিকআপটি জব্দ করে ফুলবাড়ী থানায় নিয়ে আসে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. মোজাফফর হোসেন বলেন, ফুলবাড়ী থানা এলাকায় ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ করা হয়েছে। পলাতক পিকআপ চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com