ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাজারো মানুষের দুই রাকাত ‘ইসতিসকার নামাজ’ আদায়

  • Reporter Name
  • আপডেট সময় ০২:০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
  • ৪৫৯ বার পড়া হয়েছে

হাজারো মানুষের দুই রাকাত ‘ইসতিসকার নামাজ’ আদায়

সিএনএম প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঘোষআনী গ্রামে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন গ্রামবাসী।

রোববার (১১ এপ্রিল) দুপুরে ওই গ্রামে হাজারো মানুষ দুই রাকাত ‘ইসতিসকার নামাজ’ আদায় করেন।

নামাজ শেষে অব্যাহত অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন বয়রাকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মো. সোলায়মান।
গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হাজারো মানুষ এই প্রার্থনায় অংশগ্রহণ করে।
মুফতি আবু নাঈম মুহাম্মদ কাউসার বলেন, বৃষ্টি না হওয়াতে তাপপ্রবাহে দেশের মানুষের সমস্যা ও দুঃখ আর কষ্ট হতে থাকলে প্রয়োজন পূরণের জন্য আল্লাহর দরবারে বৃষ্টি বা পানি প্রার্থনা করে দোয়া করা সুন্নাত। এটিকে আরবিতে বলা হয় ‘ইসতিসকা’ অর্থাৎ পানি প্রার্থনা করা। হাদিস শরিফে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সা.) বৃষ্টি প্রার্থনার সময় বলতেন, ‘হে আল্লাহ, তুমি তোমার বান্দাকে এবং তোমার পশুদের পানি দান করো আর তাদের প্রতি তোমার রহমত বর্ষণ করো এবং তোমার মৃত জমিনকে জীবিত করো।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

হাজারো মানুষের দুই রাকাত ‘ইসতিসকার নামাজ’ আদায়

আপডেট সময় ০২:০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১