ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা কলেজ-সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৪৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন। তার নাম ননী কুমার সাহা।

আহত শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘আমরা সায়েন্সল্যাবে দাঁড়িয়ে ছিলাম। এ সময় সিটি কলেজের শিক্ষার্থীরা আমাদের কয়েকজনের ওপরে অতর্কিত হামলা চালায়। আমি মাথায় গুরুতর আঘাত পাই। পরে আমার দুই বন্ধু নাহিন ও সাইদুর আমাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আরও কয়েকজন আহত হয়েছে শুনেছি। তারা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, ‘ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত অবস্থায় সায়েন্সল্যাব থেকে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা নিতে এসেছিলেন। পরে জরুরি বিভাগে চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ঢাকা কলেজ-সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

আপডেট সময় ০৪:৪৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫