বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

সুনামগঞ্জ সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক

  • আপডেট সময় শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫, ২.২৪ পিএম
  • ১৪১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

সুনামগঞ্জের দোয়ারা বাজারের বাংলাবাজার সীমান্তে অনুপ্রবেশকারী দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার মৌলারপাড় এলাকা থেকে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

আটককৃতরা হলেন- ভারতের শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার সাইগ্রাম থানার ডালিয়াবস্তি গ্রামের ভূপেন্দ গারোর দুই ছেলে মালুছ গারো ও করল গারো। সম্পর্কে তারা আপন দুই ভাই।

বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, অনুপ্রবেশকারী দুই ভারতীয় নাগরিককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com