ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে ৭২ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালান আটক

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অভিযান  সিলেটের বিভিন্ন সীমান্তে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ পণ্য আটক করেছে বিজিবি। রবিবার দিবাগত রাতে সিলেট ও সুনামগঞ্জের বেশ কয়েকটি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭২ লক্ষ ৩৬ হাজার ৫শ’ ৮০ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি ।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে বিজিবি’র সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি র’ অধীনস্থ এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার প্রতাপপুর, সংগ্রাম, পান্তুমাই, সোনারহাট, তামাবিল, বিছনাকান্দি, লাফার্জ, নোয়াকোট, এবং কালারাগ বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় চিনি, কমলা, চকলেট, মহিষের মাংস, বিয়ার, মদ, বাংলাদেশ থেকে পাচার কালে রসুন ও সিং মাছ আটক করা হয় ।

আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য-৭২ লক্ষ ৩৬ হাজার ৫ শ’ ৮০ টাকা। এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালান মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত চোরাচালানী মালামাল সমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সীমান্তে ৭২ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালান আটক

আপডেট সময় ০৫:০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫