ঢাকা ০৯:২২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসের আসমানিয়া বাজারের বেইলি সেতুটি পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৫৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে
সাকিব হোসেইনঃ
কুমিল্লার তিতাসের ঐতিহ্যবাহী আসমানিয়া বাজার সংলগ্ন গোমতী নদীর ওপরের কাঠের বেইলি সেতুটি দ্রুত পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন করেছে কয়েক হাজার শিক্ষার্থী, ব্যবসায়ীসহ অন্তত ২০গ্রামের মানুষ।
 রবিবার ( ২২ সেপ্টেম্বর)  সকাল ১১টায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আসমানিয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে (এলজিইডি) চলতি বছরের শুরুতে নতুন একটি ব্রিজ নির্মাণের জন্য পুরোনো ব্রিজটি ভেঙ্গে ফেলা হয়। এরপর উপজেলা প্রকৌশল অধিদপ্তর বিকল্প চলাচলের জন্য ৫৬লাখ টাকা ব্যয়ে একটি অস্থায়ী কাঠের বেইলি সেতু নির্মাণ করে। পরবর্তীতে নদীতে চলাচলরত বাল্কহেডের ধাক্কায় ২৯ মে বেইলি সেতুটি ভেঙ্গে যায়। এরপর পুনঃনির্মাণ করা হলে টানা অতি বর্ষণ ও ভারত থেকে নেমে আসা উজানের ঢলের তীব্র স্রোতে ২১ আগস্ট সেতুটি ভাসিয়ে নিয়ে যায়। এরপর থেকে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কেউ কথা রাখেনি বলে অভিযোগ করেন মানববন্ধনে আসা বক্তারা।
কুমিল্লার হোমনা, মেঘনা, মুরাদনগর, তিতাসসহ চার উপজেলার লাখ লাখ মানুষ যাতায়াতের একমাত্র সড়কটি বন্ধ হয়ে যাওয়ার ফলে এসব এলাকার ব্যবসা বানিজ্যসহ স্কুল-কলেজের শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয় তাদের।
আসমানিয়া বাজার ব্যবসায়ী ও ছাত্র-জনতার আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, নারান্দিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান সরকার (ভি.পি), গোলাম মহিউদ্দিন জিলানী, জহিরুল ইসলাম, আব্দুল বাতেন, আদিলুর রহমান ভূঁইয়া, আরিফুল ইসলাম হানিফ, মহিউদ্দিন খুশু, দশম শ্রেণীর শিক্ষার্থী লামিয়া ইসলাম প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাজারের ব্যবসায়ী হাতাব ভূঁইয়া, নজরুল ইসলাম, দুলাল আহমেদ, ইমন কাজী, মাইন উদ্দিন তুষার ইমরান, ছবির হোসেন মেম্বার, নারান্দিয়া কলিমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, গ্রামীন প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সালাউদ্দিন ভূঁইয়া, বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া। রাইন আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, ইকরা স্কুলের পরিচালক মহিউদ্দিন ভূঁইয়াসহ স্থানীয়রা।
এবিষয়ে তিতাস উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, মানববন্ধনের বিষয়টি আমি দেখেছি। জনগণের দাবি অনুযায়ী আমি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। যতদূর সম্ভব খুব দ্রুততম সময়ের মধ্যে কর্তৃপক্ষের অনুমোদন পেলেই বিকল্প ব্রিজ নির্মাণ করা হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

তিতাসের আসমানিয়া বাজারের বেইলি সেতুটি পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৫:৫৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪