ঢাকা ১১:২৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে ৫ কোটি টাকার আইসসহ গ্রেফতার ১

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৪১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের রামুতে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার আইসের আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। এসময় রিদওয়ান (১৯) নামের এক মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

২১ আগস্ট, বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।

গত মঙ্গলবার (২০ আগস্ট) এই অভিযান চালানো হয়। গ্রেফতার রিদওয়ান উখিয়ার মরিচ্যার বক্তাতলীর ছালেহ আহমদের ছেলে।

বিজিবি জানায়, রামু মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি টহলদল কর্তৃক চেকপোস্ট হতে ৪০০ মিটার দক্ষিণ দিকে ব্রিজের ওপর একটি সন্দেহজনক ইজিবাইক থামানো হয়। এসময় চালক মো. রিদওয়ানকে সন্দেহ করা হলে তার কাছে অবৈধ কোনো মালামাল আছে কি না জিজ্ঞাসা করা হলে অস্বীকার করে। পরবর্তীতে তল্লাশি করে তার পায়ের সঙ্গে বিশেষভাবে লুকানো অবস্থায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিকে ক্রিস্টাল মেথ আইস এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

রামুতে ৫ কোটি টাকার আইসসহ গ্রেফতার ১

আপডেট সময় ০৯:৪১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪