ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে মোমবাতি প্রজ্বলন

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৫৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

অভিনেত্রী রোকেয়া প্রাচীর নেতৃত্বে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে।

১৪ আগস্ট, বুধবার সন্ধ্যায় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্বলন ও এক মিনিট নিরবতা পালন করা হয়।

এ সময় রোকেয়া প্রাচী বলেন, ‘আজ আমরা সবাই এখানে একত্রিত হয়েছি কারণ বাংলাদেশ পুড়েছে। আমরা সবাই একত্রিত হয়েছি কারণ আমাদের ১৯৭১ পুড়েছে। আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের বঙ্গবন্ধু ছবি পুড়েছে, ধানমণ্ডি ৩২ পুড়েছে৷ আমরা এখানে একত্রিত হয়েছি বাংলাদেশ পুড়েছে বলে। আমরা এখানে কোনো রাজনীতির কথা বলতে আসিনি। বাংলাদেশ আমাদের সবার।’

তিনি বলেন, ‘আমরা এখানে শোক প্রকাশ করতে এসেছি শান্তিপূর্ণভাবে। আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি। তিনি আমাদের জন্য এই বাংলাদেশ দিয়েছেন, সংবিধান দিয়েছেন। এই বত্রিশ যখন পুড়েছে তখন আমাদের মনে হয়েছে আমরা পুড়েছি। আমরা ধানমন্ডি ৩২ এ দাঁড়িয়ে সারাবিশ্বের এই মহানায়কের কাছে ক্ষমা চাইছি, আমরা লজ্জিত, বাঙালি জাতি আজ লজ্জিত।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে মোমবাতি প্রজ্বলন

আপডেট সময় ০৮:৫৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪