ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ৯ মার্চ দুই সিটি করপোরেশনের ভোট

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:২৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে কুমিল্লা ও ময়মনসিংহ এই দুই সিটি করপোরেশনের ভোট।

সোমবার (২২ জানুয়ারী) নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান  আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি আনিছুর জানান, ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এই ভোট অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

এর আগে, ২০১৯ সালের ৫ মে প্রথমবারের মতো ময়মনসিংহ সিটি করপোরেশনের ভোটগ্রহণ হয়। যদিও ওই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন ইকরামুল হক টিটু। শুধু কাউন্সিলর পদে ভোট হয়। ময়মনসিংহ সিটিতে ৩৩টি সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে।

গত ৩ ডিসেম্বর কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক ওরফে রিফাতের মৃত্যুতে মেয়র পদ শূন্য হয়। ১১ মার্চের মধ্যে এ সিটিতে উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

আগামী ৯ মার্চ দুই সিটি করপোরেশনের ভোট

আপডেট সময় ০৪:২৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪