বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

নারায়ণগঞ্জে কিশোর গ্যাং লিডারসহ গ্রেপ্তার ৫

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৭.২৯ পিএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

নারায়ণগঞ্জে কিশোর গ্যাং লিডারসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এ সময় তাদের থেকে ৩টি সুইচ গিয়ার, ১টি নাকোল ডাস্টার ও ১টি লোহার পাইপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- কিশোরগ্যাং লিডার মো. আলতাফ হোসেন হৃদয় (২২), মো. রিফাত মিয়া (২২), মো. ফয়সাল (২১), মো. সানি (২৪) ও মো. রবিন (২৫)।

গতকাল দুপুরে র‌্যাব-১১, সিপিসি-১’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে শহরের নিমতলা এলাকায় শ্রী শ্রী শীতলা মায়ের মন্দিরের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃতরা পরস্পরের যোগসাজশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে অস্ত্রসস্ত্রের মহড়া ও দাপট প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে বিশৃঙ্খলা এবং অরাজক পরিস্থিতি সৃষ্টি করে। তারা জনমনে ত্রাস সৃষ্টির মাধ্যমে জনসাধারণের নিকট চাঁদা দাবি করে। এলাকাবাসী তাদের হিংস্রতা, অত্যাচার ও নির্যাতনের ভয়ে প্রতিবাদ করতে সাহস পায় না। তারা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে ছিনতাই ও চাঁদা দাবির উদ্দেশ্যে দলগতভাবে শক্তির মহড়া দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকাসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটিয়ে আসছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com