শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

২০ কেজি গাঁজা ও সিএনজি অটোরিক্সাসহ আটক ১

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ৮.১৬ পিএম
  • ২৫২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

২০(বিশ) কেজি গাঁজা ও সিএনজি অটোরিক্সা সহ একজন মাদক ব্যবসায়ী আটক।

মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার চাঁদপুর এর দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, কচুয়া থানা, চাঁদপুর এর তত্বাবধানে কচুয়া থানাধীন দোয়াটি এলাকা হতে ২০ (বিশ) কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী ও মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা আটক করে কচুয়া থানা পুলিশ।

এসআই (নিঃ)/মোঃ সামছুল আলমসহ কচুয়া থানার একটি চৌকস দল বৃহস্পতিবার ( ১৬ নভেম্বর)  গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন দোয়াটি সাকিনস্থ কচুয়া টু গৌরিপুর রাস্তায় দিদারের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে কচুয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীর হেফাজত থেকে ২০ (বিশ) কেজি গাঁজাসহ মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা, যাহার রেজিঃ নং-কুমিল্লা-থ-১১-২৯৮১ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার মূল্য -৪,০০,০০০/- টাকা। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ হযরত আলী (৪৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় কুমিল্লা সীমান্তবর্তী এলাকায় হতে উক্ত গাঁজা সংগ্রহ করে বিক্রির জন্য গৌরিপুর নিয়ে যাচ্ছিল ।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কচুয়া থানায় মামলা নং- ১৪, তারিখঃ ১৬/১১/২০২৩ খ্রিঃ ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারনী ১৯(গ) রুজু করা হয় ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com