ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ নিহত ৪

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৪২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
  • ৭২০ বার পড়া হয়েছে

ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ নিহত ৪

সিএনএম প্রতিনিধিঃ

চট্টগ্রামে সড়কে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অন্তত ৪ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ মার্চ) রাত সোয়া ২টার দিকে রাউজান উপজেলার দমদমা নামক স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদশী বলেন ‘বাড়ির পাশে সড়কে বিকট শব্দ শুনে বের হয়ে দেখি সড়কের উপর দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশার ভিতর ২জন ও সড়কের উপর ২ জনের লাশ। পাশে বালুবাহী ট্রাক। সাথে সাথে আমি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ বাহিনীকে অবহিত করি।

পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন  বলেন ‘রাঙ্গুনিয়ামুখী একটি সিএনজি চালিত যাত্রীবাহী অটোরিকশার সাথে শহরমুখী বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় চারজন ঘটনাস্থলে নিহতে হয়েছেন। রাউজান থানা পুলিশ ও রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্য চালান।

বুধবার ভোর সাড়ে ৪ টার সময় নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক হুমায়ুন কবির জানান ‘আমরা এখনও ঘটনাস্থলে আছি। উদ্ধার কার্য সম্পন্ন করেছি। নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- রাঙ্গুনিয়া সরফভাটা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. আবুল কালামের ছেলে মো. শাহাজাহান (৩৩), নোয়াখালী জেলার হাতিয়া থানার চরফকিরা গ্রামের মৃত দেলু মাঝির ছেলে মো. সিরাজ (৫৫) ও নগরীর মোহরার মৃত শাহ আলমের ছেলে মোরশেদ (৪০)। লাশগুলো ময়নাতদন্তে জন্য প্রেরণ করা হবে। গাড়ি দুটো জব্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ নিহত ৪

আপডেট সময় ০৫:৪২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১