ঢাকা ১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষ হত্যা করে কখনো সুষ্ঠু রাজনীতি হতে পারে না

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • ২৭৮ বার পড়া হয়েছে

সিএনএম:
সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী ও আওয়ামী লীগের তৎকালীন মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৯তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে বনানী কবরস্থানে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

আতিকুল ইসলাম বলেন, মানুষ হত্যা করে কখনো সুষ্ঠু রাজনীতি হতে পারে না।তিনি পঁচাত্তরের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্টের বর্বরোচিত হামলার সঙ্গে জড়িতদের বিদেশ থেকে ফিরিয়ে এনে দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানান।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজধানীর বনানী কবরস্থানে ডিএনসিসি মেয়র এই শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ডিএনসিসি মেয়র আইভি রহমানের কবর জিয়ারত এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আইভি রহমান মৃত্যুবরণ করেন। তৎকালীন ক্ষমতাসীন দলের পৃষ্ঠপোষকতায় পরিকল্পিতভাবে এই বর্বরোচিত হামলা করা হয়। যেটি কোনো রাজনীতির ভাষা হতে পারে না, রাজনৈতিক শিষ্ঠাচার হতে পারে না।
মেয়র বলেন, পঁচাত্তরের আগস্টে ঘাতকেরা যেভাবে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল তেমনিভাবে ২০০৪ সালের শোকের মাস আগস্টে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তৎকালীন ক্ষমতাসীন দল বিএনপি এই নারকীয় গ্রেনেড হামলা চালায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার উদ্দেশ্যে বিএনপি পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছিল। মানুষ হত্যা করে কখনো সুষ্ঠু রাজনীতি হতে পারে না।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়ন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

মানুষ হত্যা করে কখনো সুষ্ঠু রাজনীতি হতে পারে না

আপডেট সময় ১০:১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩