ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমান লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে দল চালাচ্ছেন

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:১৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
  • ২৩০ বার পড়া হয়েছে

সিএনএম:
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্যকর অবস্থা সৃষ্টির জন্য বিএনপি অস্থির হয়ে উঠেছে। বিএনপির নেতা তারেক রহমান লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে দল চালাচ্ছেন। সেখান থেকে আন্দোলন আর সন্ত্রাসের জন্য নেতাকর্মীদের উসকানি দিচ্ছেন।’
বুধবার (২৩ আগস্ট) সকালে ঢাকার শাহবাগে শিশু পার্কের সামনে ঢাকা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতি আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করার ক্ষমতা কারো নেই। বিএনপির আন্দোলনের কোনো ভিত্তি নেই। তাদের আন্দোলনে কিছু কর্মী যোগ দিলেও, সাধারণ জনগণ এসব আন্দোলনের সঙ্গে নেই। ক্ষমতায় থাকতে বিএনপি যেসব অপকর্ম করেছিল, সেজন্য তারা এখনো জনবিচ্ছিন্ন। কাজেই বিএনপি আন্দোলন করে কখনো সফল হতে পারবে না।’
তিনি বলেন, ‘বিএনপি এখন বিদেশে ধরনা দিচ্ছে, বিদেশিদের হাতে-পায়ে ধরছে আর দেশের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালাচ্ছে। বিএনপি মনে করছে, আন্দোলন-সন্ত্রাস করে সরকারের পতন ঘটাবে। কিন্তু সেটি তারা পারবে না; কারণ আওয়ামী লীগের ক্ষমতার উৎস এ দেশের জনগণ। জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে।
ঢাকা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতি সভাপতি বাবুল প্রসাদ, সাধারণ সম্পাদক রাজীব শেখ মেরিন, উপদেষ্টা মোস্তফা জামানসহ অনেকে বক্তব্য দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে দল চালাচ্ছেন

আপডেট সময় ০৩:১৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩