ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক সম্রাজ্ঞী নাইট পারভীন গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
  • ২৭৫ বার পড়া হয়েছে

সিএনএম:

নারায়নগঞ্জের  ফতুল্লার দাপা ইদ্রাকপুর মাদক সম্রাজ্ঞী পারভীন ওরফে নাইট পারভীনকে (৩৮) গ্রেফতার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে তাকে দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনী এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতের নিকট থেকে ১৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত পারভীন ওরফে নাইট পারভীন জেলা গোয়েন্দা পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনীর লিপু ওরফে বোমা লিপুর স্ত্রী।
জানা যায়, মঙ্গলবার বিকেল ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (‘খ’ সার্কেল) মো. ফজলুল হক খান, সহকারী উপ-পরিদর্শক রোকনুজ্জামান, সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লার দাপা ব্যাংক কলোনী এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী পারভীন ওরফে নাইট পারভীনকে ১৫০ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করে।
এ বিষয়ে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

মাদক সম্রাজ্ঞী নাইট পারভীন গ্রেফতার

আপডেট সময় ১০:৫৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩