ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে লাথি মেরে হত্যার অভিযোগে স্বামী আটক

  • Reporter Name
  • আপডেট সময় ১১:২৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
  • ৩৩৫ বার পড়া হয়েছে

সিএনএম (কক্সবাজার) ;

পারিবারিক কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীর তলপেটে লাথি মারায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মৃত্যুর অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে ঘটনাটি ঘটেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই স্ত্রী পারভীন আক্তার (২১) কে প্রতিবেশিরা কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। ঘটনার ১৪ ঘন্টা পর শনিবার দুপুর ১২টার দিকে চিকিৎসা চলাকালে মারা যান পারভীন আক্তার। মৃত্যুর খবর শুনে স্থানীয় লোকজন স্বামী মোহাম্মদ সোহেল (২৭)কে পাকড়াও করে পুলিশে সোপর্দ করেছে।
নিহত পারভীন আক্তার চকরিয়ার খুটাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ মেধাকচ্ছপিয়ার মোখলেছুর রহমানের মেয়ে। আটক স্বামী মোহাম্মদ সোহেল কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের মফিজ আহমদের ছেলে।
স্থানীয় লোকজন আরও জানায়, রামুর সোহেলের সাথে চকরিয়ার পারভীনের বিয়ে এক বছর পূর্বে। তারা প্রথমে পারভীনের বাবার বাড়িতে থাকতো। চারমাস পূর্বে খুটাখালী বাজার সংলগ্ন শুক্কুর ড্রাইভারের কাছ থেকে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে। সোহেল বাজারে ঝালমুড়ি বিক্রি করতো। তাদের এখনও কোন সন্তান হয়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে পারভীন মারা যাওয়ার খবর শুনেই স্থানীয় লোকজন হত্যার অভিযোগে স্বামী সোহেলকে পাকড়াও করে আমাদের কাছে সোপর্দ করেছে। নিহত পারভীনের মরদেহ হাসপাতাল থেকে পুলিশ জিম্মায় নিয়ে ময়নাতদন্ত করা হবে। আটক সোহেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে লাথি মেরে হত্যার অভিযোগে স্বামী আটক

আপডেট সময় ১১:২৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২