ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জনশুমারিতে তথ্য দিলেন রাষ্ট্রপতি ও স্পিকার

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৩৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
  • ২৬০ বার পড়া হয়েছে

জনশুমারি ও গৃহগণনায় তথ্য দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বুধবার (১৫ জুন) জনশুমারি শুরুর দিন সন্ধ্যায় বঙ্গভবনে জনশুমারিতে তথ্য দেন রাষ্ট্রপতি। আর বৃহস্পতিবার  তথ্য দেন স্পিকার। জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে জনশুমারি ও গৃহগণনা ২০২২ কার্যক্রমে নিজের তথ্য দিয়ে অংশগ্রহণ করেন রাষ্ট্রপতি। এ সময় রাষ্ট্রপতি জনশুমারির বিভিন্ন বিষয় জানতে চাইলে আমি সার্বিক বিষয়ে তাকে অবহিত করি।

প্রকল্প পরিচালক আরও জানান, আজ বৃহস্পতিবার (জুন ১৬) জনশুমারিতে তথ্য দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ সময় গণনাকারী ও আমি উপস্থিত হয়ে স্পিকারের তথ্য নিয়েছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনশুমারিতে তথ্য দিলেন রাষ্ট্রপতি ও স্পিকার

আপডেট সময় ০৪:৩৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২