ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অতি উৎসাহী কোনো কর্মকর্তা যাতে ভোটের পরিবেশ নষ্ট না করে : বাহার

  • Reporter Name
  • আপডেট সময় ১২:১৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
  • ২৪১ বার পড়া হয়েছে

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। অতি উৎসাহী কোনো কর্মকর্তা যাতে ভোটের পরিবেশ নষ্ট না করে। কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার এসব কথা বলেন। 

বুধবার (১৫ জুন) কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে বেলা ১১টা ১৮ মিনিটে এ কেন্দ্রে ভোট দেন তিনি।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমার অনুরোধ, যাতে ভোটাররা সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারেন।

নির্বাচন কমিশন থেকে পাওয়া চিঠি প্রসঙ্গে বাহার বলেন, আমাকে এখতিয়ার বহির্ভূতভাবে চিঠি দেওয়া হয়েছে।

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক), উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ মোট ১৮৯টি নির্বাচনে চলছে ভোটগ্রহণ। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হচ্ছে। সকাল ৮টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

অতি উৎসাহী কোনো কর্মকর্তা যাতে ভোটের পরিবেশ নষ্ট না করে : বাহার

আপডেট সময় ১২:১৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২