ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ক্লিনিকে ঢুকে কোপানো হয়েছে স্বাস্থ্য সহকারীকে

  • Reporter Name
  • আপডেট সময় ০১:২৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
  • ৩০০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী কামরুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। ক্লিনিক ভাঙচুর ও ওষুধ ছিনতাইকালে বাধা দেওয়ায় তাকে কোপানো হয়।

সোমবার (১৩ জুন) সকাল ১০টার দিকে যুগিপুকুরিয়া কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বিল্লাল হোসেন নামের একজনকে আটক করেছে পুলিশ।

আটক বিল্লাল হোসেন যুগিপুকুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত।

তালা হেলথ অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন জানান, যুগিপুকুরিয়া কমিউনিটি ক্লিনিকে দায়িত্বরত সিএইচসিপি হিসেবে ছিলেন সুবর্ণা বিশ্বাস। তিনি মাতৃকালীন ছুটিতে রয়েছেন। তার পরিবর্তে স্বাস্থ্য সহকারী কামরুল ইসলাম সেখানে দায়িত্ব পালন করছিলেন। সকাল ১০টার দিকে স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেনের নেতৃত্বে চার-পাঁচজন আতর্কিতভাবে ক্লিনিকে হামলা চালায়। ক্লিনিক ভাঙচুর ও ওষুধ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় স্বাস্থ্য সহকারী কামরুল ইসলাম বাধা দিলে তাকে ধারালো রামদা দিয়ে মাথায়, হাতে, বুকে কোপানো হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ধারালো দা দিয়ে কুপিয়েছে স্বাস্থ্য সহকারী কামরুল ইসলামকে। ঘটনায় জড়িত বিল্লাল হোসেনকে আটক করা হয়েছে। জড়িত বাকিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় ক্লিনিকে ঢুকে কোপানো হয়েছে স্বাস্থ্য সহকারীকে

আপডেট সময় ০১:২৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২