বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
চিকিৎসক হিসেবে আমি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা রহমান জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেয়া হবে: তথ্যমন্ত্রী চানখারপুলে হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য অধিদফতরের অভিযান পাঁচদিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ৬ কোটি ২৪ লাখ টাকা মূল্যের এলএসডি মাদক উদ্ধার জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক বেনাপোলে ৩ প্রতারকে ৩০ হাজার টাকাসহ গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২, আহত ৪০ তিতাস উন্নয়ন ফোরাম’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচারের শিকার ৩৩ বাংলাদেশি

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৪

  • আপডেট সময় শনিবার, ১১ জুন, ২০২২, ১.১৪ পিএম
  • ২০৩ বার পড়া হয়েছে

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় গ্রেপ্তারদের কাছে থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ২৯টি মামলা করা হয়েছে।

শনিবার (১১ জুন) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১০ জুন) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২ হাজার ২৮৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ পুরিয়া হেরোইন ১৪৬ গ্রাম, ১১ কেজি ৩৮৪ গ্রাম গাঁজা ও ৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com