ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা সেতুর টোল সংযোজন করে বাসভাড়া নির্ধারণ

  • Reporter Name
  • আপডেট সময় ০২:১৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
  • ২২৯ বার পড়া হয়েছে

পদ্মা সেতুর টোল সংযোজনপূর্বক দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩টি রুটের বাসভাড়া নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সেতু দিয়ে যান চলাচলের দিন থেকে এ ভাড়া কার্যকর হবে।  

মঙ্গলবার (৭ জুন) বিআরটিএ পরিচালক (প্রকৌশল) শীতাংশু শেখর বিশ্বাসের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদ্মা সেতুর টোল সংযোজনের পর ঢাকা-ভাঙ্গা-মাদারীপুর-বরিশালের ভাড়া ৪১২ টাকা, ঢাকা-রাজৈর-গোপালগঞ্জের ভাড়া ৫০৪ টাকা, ঢাকা-ভাঙ্গা-খুলনার ভাড়া ৬৪৯ টাকা, ঢাকা-জাজিরা-শরীয়তপুরের ভাড়া ২১৮ টাকা, ঢাকা-বরিশাল-পিরোজপুরের ভাড়া ৫৩৪ টাকা, ঢাকা-গোপালগঞ্জ-বাগেরহাট-পিরোজপুরের ভাড়া ৬২৮ টাকা, ঢাকা-বরিশাল-পটুয়াখালীর ভাড়া ৫০১ টাকা ও ঢাকা-ভাঙ্গা-মাদারীপুরের ভাড়া ৩২৭ টাকা হবে।

এ ছাড়া, ঢাকা-গোপালগঞ্জ-খুলনা-সাতক্ষীরার ভাড়া ৬৩৩ টাকা, ঢাকা-ভাঙ্গা-ফরিদপুরের ভাড়া ২৮৮ টাকা, ঢাকা-মাদারীপুর-বরিশাল-ভোলা-চর ফ্যাশনের ভাড়া ৬৫৩ টাকা, ঢাকা-বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু-শরীয়তপুরের ভাড়া ২১৯ টাকা এবং ঢাকা-মাদারীপুর-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটার ভাড়া ৬৯৪ টাকা হবে।

আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেতুর ওপর দিয়ে ২৬ জুন ভোর ৬টা থেকে যান চলাচল শুরুর কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

পদ্মা সেতুর টোল সংযোজন করে বাসভাড়া নির্ধারণ

আপডেট সময় ০২:১৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২