পদ্মা সেতুর উদ্বোধনী দিনে দলের নেতাকর্মীদের সর্তক থাকার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে অনেক ঘটনা ঘটছে। জানি না চট্টগ্রামের কনটেইনার ডিপো তারই একটা অংশ কি না। পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে নাশকতা করার ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র আছে উদ্বোধনী দিন একটা ঘটনা ঘটানোর জন্য। তারা কিন্তু মরিয়া হয়ে চেষ্টা করবে, আমাদের সাবধান থাকতে হবে। সবাই সতর্ক থাকবেন। যাতে শত্রুরা ভেতরে ঢুকে কোনো অন্তর্ঘাত করতে না পারে।
বুধবার (৮ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেতু বিভাগ আয়োজিত পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।
খুলনা ও বরিশাল বিভাগ, বৃহত্তর ফরিদপুর ও মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতা ও নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিস্তারিত আসছে…
Reporter Name 























