ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৮ দেশের মুদ্রাসহ যাত্রী গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৩১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
  • ২৩৫ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আট দেশের বিভিন্ন মুদ্রাসহ মো. ইয়াছিন মিয়া নামের এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। পরে বিমানবন্দর থানায় মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওই যাত্রীরা কাছ থেকে উদ্ধার করা বৈদেশিক মুদ্রার মধ্যে ১ হাজার ৬৫০ পাউন্ড, ২ হাজার বাহরাইনের দিনার, ৪০০ মার্কিন ডলার, ৬ হাজার ৩০০ ওমানের রিয়াল, ৪০ হাজার সৌদি রিয়াল, ১০০ কুয়েতি দিনার, ৩ হাজার ৩৭৫ আরব আমিরাতের দিরহাম ও ৫৯ হাজার ৬৪০ টাকা রয়েছে। বাংলাদেশি মুদ্রায় এগুলোর মোট মান ৩৪ লাখ ৯৮ হাজার টাকা।

এ বিষয়ে আহমেদুর রেজা গণমাধ্যমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যাত্রী নিয়মিত বৈদেশিক মুদ্রা পাচারের বিষয়টি স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে মো. ইয়াছিন মিয়া প্রতি মাসে ৪ থেকে ৫ বার দুবাই-বাংলাদেশ যাতায়াত করার কথা জানান। যাত্রীর সঙ্গে ইউনাইটেড আরব আমিরাতের রেসিডেন্ট আইডেন্টিটি কার্ড পাওয়া যায়। এ ব্যাপারে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা জানায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদ আসে যে ঢাকা থেকে শারজাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নং বিজি ৩৫১ এর যাত্রী বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাচার করছে। এই তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি দল আন্তর্জাতিক বহির্গমন লাউঞ্জের ৫ নং গেটে অবস্থান নেয়। রোববার রাত ৯টার দিকে সন্দেহভাজন যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে বিমানে ওঠার প্রস্তুতি নিলে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা ইয়াছিন মিয়াকে বিভিন্ন বৈদেশিক মুদ্রাসহ আটক করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

৮ দেশের মুদ্রাসহ যাত্রী গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৩১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২