বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

দাম নিয়ন্ত্রণে বেসরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত

  • আপডেট সময় সোমবার, ৬ জুন, ২০২২, ১.১৭ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দাম নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (৬ জুন) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘সিদ্ধান্ত হয়েছে, বেসরকারিভাবে চাল আমদানি করা হবে। শুল্কমুক্তভাবে যেন আনা যায়, তা নিয়ে আলোচনা হবে। এতে করে কৃষক, বাজার ও সংশ্লিষ্ট অন্যান্যরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটা নিশ্চিত করা হবে।’

চাল আমদানির সিদ্ধান্তের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে জানিয়ে মন্ত্রী বলেন, এরপর পরবর্তী যা করণীয় তা করা হবে।

বিস্তারিত আসছে…

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com