ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৫৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
  • ২২৬ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। রোববার (৫ জুন) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, আন্দোলনরত শ্রমিকরা ইট-পাটকেল ছুড়ে গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

আরও জানা যায়, মিরপুর ইনডোর স্টেডিয়ামের আশপাশে থাকা বেশ কয়েকটি বহুতল ভবনের কাঁচ ভাঙচুর করেছে শ্রমিকরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পর্যাপ্ত পুলিশ মিরপুর এলাকা জুড়ে মোতায়েন রয়েছে বলে জানান ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মাহবুব।

বেতন বৃদ্ধির দাবিতে সকাল থেকে মিরপুর-১৪ ও কচুক্ষেত এলাকায় রাস্তায় নামে পাঁচটি গার্মেন্টসের শ্রমিকরা। আজ শ্রমিকরা মানববন্ধন কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। যদিও পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মিরপুর-১৪ ও কচুক্ষেত এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

রোববার সকাল ৯টা থেকে শ্রমিকরা রাস্তায় দাঁড়িয়েছেন বলে নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

বিক্ষোভ চলাকালে শ্রমিকরা নির্বাচন কমিশনারের মো. আলমগীর হোসেনের গাড়ি আটকে রাখে। প্রায় আড়াই ঘণ্টা পর পুলিশের সাহায্যে শ্রমিকদের হাত থেকে ছাড়া পান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

আপডেট সময় ০১:৫৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২