সিএনএম প্রতিনিধিঃ
খুলনায় র্যাব-৬ এর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ এক সন্ত্রাসী গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) ভোর রাতে র্যাব-৬, (স্পেশাল কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনার হরিণটানা থানাধীন ময়ুর ব্রীজের দক্ষিণ পাশে আরাফাত প্রকল্প এলাকার জনৈক জামাল উদ্দিন এর বাড়ির সামনে থেকে আল আমিন শেখ জনিকে (৪১) আটক করে।
এসময় তার কাছে থাকা একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে হরিণটানা থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। আটক আল আমিন খুলনা রুপসা উপজেলার আইচগাতী এলাকার শেখ আলী আরশাদ এর ছেলে।
Reporter Name 





















