ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাদে স্বর্ণখনিতে ভয়াবহ সংঘর্ষ, অন্তত ১০০ শ্রমিক নিহত

  • Reporter Name
  • আপডেট সময় ০১:২৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
  • ২৪৩ বার পড়া হয়েছে

চাদে স্বর্ণখনিতে শ্রমিকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০০ শ্রমিক নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে ৪০ জন। সোমবার (৩০ মে) এ তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল দাউদ ইয়াইয়া ব্রাহিম।

বার্তা সংস্থা এএফপি জানায়, ২৩ মে লিবিয়া সীমান্তের কাছে কৌরি বোগৌদিতে ঘটনার সূত্রপাত হয়।

চাদের প্রতিরক্ষামন্ত্রী এএফপি-কে ফোনে ঘটনাস্থল থেকে জানান, আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে বিপুল সংখ্যক সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, এবারই প্রথম নয়, স্বর্ণখনিতে শ্রমিকদের মধ্যে আগেও সংঘর্ষ হয়েছে। আপাতত আমরা স্বর্ণখনির কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

ঘটনাটি গত বুধবার প্রথম প্রকাশ্যে আসে। তখন চাদের যোগাযোগ মন্ত্রী আব্দেরামান কৌলামাল্লা এক বিবৃতিতে বলেন, সংঘর্ষে বেশ কয়েকজন মানুষের মৃত্যু হয়েছে। অনেকে আহতও হয়েছেন।

এদিকে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অত্যধিক বলপ্রয়োগ ও হত্যার অভিযোগ উঠেছে। সোমবার ওই অঞ্চলের এক বিদ্রোহী গোষ্ঠী মিলিটারি কমান্ড রেসকিউ কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, সেখানে নিরাপত্তা বাহিনী ‘গণহত্যা’ চালিয়েছে।

ইয়াইয়া ব্রাহিম জানিয়েছেন, এবার মরিটানিয়া ও লিবিয়ার শ্রমিকরা রক্তাক্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে। চাদের মানবাধিকার কমিশনের প্রধান মহামাত নুর ইবেদু এএফপিকে বলেছেন, লড়াই শুরু হওয়ার পর সরকার বাহিনী পাঠিয়েছিল, তারাই মানুষের ওপর গুলি চালায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

চাদে স্বর্ণখনিতে ভয়াবহ সংঘর্ষ, অন্তত ১০০ শ্রমিক নিহত

আপডেট সময় ০১:২৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২