ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৈন্যদের দেখতে ‘যুদ্ধের ময়দানে’ জেলেনস্কি

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:১৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
  • ২৭৪ বার পড়া হয়েছে

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রথমবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিয়েভের বাইরে গেলেন। সৈন্যদের খোঁজ-খবর নিতে এবং ধ্বংস হওয়া অবকাঠামো দেখতে রোববার খারকিভ অঞ্চলে যান তিনি।

জেলেনস্কির দপ্তর সূত্রে বিবিসি এ তথ্য জানিয়েছে। খারকিভে গিয়ে সৈন্যদের উদ্দেশে জেলেনস্কি বলেন, ‘দায়িত্ব পালন করায় আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ দিতে চাই।’ পরে তিনি স্থানীয় নিরাপত্তা প্রধানকে ‘শহর রক্ষা না করতে পারা’র দায়ে চাকরিচ্যুত করেন।

খারকিভের আশপাশের শহরগুলো থেকে রুশ সেনারা ধীরে ধীরে পেছনের দিকে যাচ্ছে। তবে শহরটি এখনো রুশ কামানের সীমার মধ্যে রয়েছে। জেলেনস্কি শহরটি পরিদর্শন করে আসার পর আজ সেখানে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়।

টেলিগ্রাম চ্যানেলে জেলেনস্কির দপ্তর একটি ভিডিও পোস্ট করেছে, যার ক্যাপশনে লেখা রয়েছে, ‘ খারকিভ অঞ্চলে ২ হাজার ২২৯টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। খারকিভ, অন্যান্য শহর ও গ্রামসহ যেখানে অমঙ্গল নেমে এসেছিল, সেখানে আমরা পুনরুদ্ধার ও পুনর্নির্মাণ করব এবং জীবন ফিরিয়ে আনব’।

ভিডিওতে দেখা যায়, সৈন্যরা খারকিভের ক্ষতিগ্রস্ত ভবনগুলো জেলেনস্কিকে ঘুরিয়ে দেখাচ্ছেন। পাশাপাশি সড়কের পাশে পড়ে থাকা ক্ষতিগ্রস্ত সামরিক যান দেখাচ্ছেন। জেলেনস্কি বুলেট প্রুফ জ্যাকেট পরে রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সৈন্যদের দেখতে ‘যুদ্ধের ময়দানে’ জেলেনস্কি

আপডেট সময় ০৯:১৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২