ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সব নারী ক্রু নিয়ে সৌদি আরবে উড়ল প্রথম ফ্লাইট

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
  • ২৪১ বার পড়া হয়েছে

প্রথমবারের মতো সব নারী ক্রু নিয়ে সৌদি আরবে একটি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। আর এই ঘটনাকে রক্ষণশীল হিসেবে পরিচিত মধ্যপ্রাচ্যের এই দেশটিতে নারীর ক্ষমতায়নের মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

সৌদি আরবের কর্মকর্তারা শনিবার (২১ মে) একথা জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি এবং সংবাদমাধ্যম আরব নিউজ।

ফ্লাইডিলের মুখপাত্র ইমাদ ইস্কান্দারানি জানান, গত বৃহস্পতিবার রাজধানী রিয়াদ থেকে লোহিত সাগর তীরবর্তী শহর জেদ্দার উদ্দেশে রওনা হয় তাদের একটি ফ্লাইট। ফ্লাইটটিতে সাত জন ক্রু ছিলেন এবং তাদের সবাই নারী।

তিনি আরও জানান, ফার্স্ট অফিসার-সহ ফ্লাইটে দায়িত্বপালন করা সাত সদস্যের ক্রুদের ‘বেশিরভাগই’ ছিলেন সৌদি নারী। তবে ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন বিদেশী।

প্রথমবারের মতো সব নারী ক্রু নিয়ে ফ্লাইট পরিচালনার বিষয়ে ফ্লাইডিলের এই দাবিকে শনিবার নিশ্চিত করে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রীয় এই সংস্থাটি সাম্প্রতিক বছরগুলোতে এভিয়েশন সেক্টরে নারীদের ভূমিকা আরও সম্প্রসারিত করার পক্ষেই কথা বলে আসছে।

এএফপি বলছে, সৌদি আরবের কর্মকর্তারা এভিয়েশন সেক্টরে দ্রুত সম্প্রসারণের চেষ্টা করছেন এবং এটি মধ্যপ্রাচ্যের ধনী এই দেশটিকে বৈশ্বিক ভ্রমণের কেন্দ্রে পরিণত করবে বলে মনে করেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সব নারী ক্রু নিয়ে সৌদি আরবে উড়ল প্রথম ফ্লাইট

আপডেট সময় ০৪:০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২