ঢাকা ১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ভোরের কাগজের বিরুদ্ধে মামলা করলেন মেয়রপ্রার্থী রিফাত

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৫১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
  • ২২১ বার পড়া হয়েছে

আরফানুল হক রিফাত

দৈনিক ভোরের কাগজের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত। মঙ্গলবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে তিনি এ মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদুর রহমান সিকদার।

মামলার বাদী আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত বলেন,  সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সংবাদ প্রচার না করায় এ মামলা করা হয়েছে। এই অপপ্রচার কুমিল্লার জনগণ মেনে নেবে না। আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এই সংবাদ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৫ মে দৈনিক ভোরের কাগজে ‘কুমিল্লার শীর্ষ মাদক কারবারি রিফাত এখন নৌকার কাণ্ডারি’ শিরোনামে  সংবাদ প্রকাশ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

কুমিল্লায় ভোরের কাগজের বিরুদ্ধে মামলা করলেন মেয়রপ্রার্থী রিফাত

আপডেট সময় ০৩:৫১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২