ঢাকা ১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তাজমহলের সেই ২২টি ‘গোপন কুঠুরির’ ছবি প্রকাশ

  • Reporter Name
  • আপডেট সময় ১১:২৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
  • ২২৭ বার পড়া হয়েছে

তাজমহলের নিচের ‘২২টি তালাবন্ধ ঘর’ খোলার আবেদন নিয়ে আদালতের গিয়েছিলেন ভারতের হিন্দুত্ববাদীরা। এরই পরিপ্রেক্ষিতে সোমবার (১৬ মে) সেই গোপন কুঠুরিগুলোর ছবি প্রকাশ করেছে আর্কিয়োলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই।

এএসআই কর্মকর্তারা জানান, কুঠুরিগুলোতে কোনো গোপনীয়তা নেই। এগুলো মূল কাঠামোর অংশমাত্র। শুধু তাজমহল নয়, এমন কুঠুরি অনেক যুগের স্থাপত্যেই রয়েছে বলেও জানানো হয়েছে ভারতের ওই পুরাতত্ত্ব বিষয়ক সংস্থার পক্ষ থেকে। উদাহরণ হিসেবে বলা হয়েছে দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধির কথা।

হিন্দুত্ববাদী সংগঠনগুলোর দাবি, তাজমহল মূলত ‘তেজো মহালয়’ নামে একটি শিব মন্দির। বিজেপির অযোধ্যা জেলার ‘মিডিয়া ইনচার্জ’ রজনীশ সিংহ এএসআই’র বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তাজমহলের ‘আসল ইতিহাস’ অনুসন্ধানের দাবিতে ভারতের ইলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। পাশাপাশি তাজমহলের ভেতরে দীর্ঘদিন তালাবন্ধ ওই ২২টি ঘর খোলারও দাবি জানান তিনি। গত ১২ মে সেই আবেদন খারিজ করে দেয় ভারতের হাই কোর্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

তাজমহলের সেই ২২টি ‘গোপন কুঠুরির’ ছবি প্রকাশ

আপডেট সময় ১১:২৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২