ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরতে চান পি কে হালদার

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৩৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
  • ২৩১ বার পড়া হয়েছে
আর ভারতে নয়, এবার নিজের দেশ বাংলাদেশে ফিরে যেতে চান এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার।
সোমবার সকালে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে এমন ইচ্ছার কথা ব্যক্ত করলেন তিনি। এ সময় তিনি দাবি করেন, তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা। গ্রেফতারির পর কলকাতা সংলগ্ন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি আধিকারিকদের সামনে ম্যারাথন জেরা চলে তার।
হেফাজতে থাকা অবস্থায় প্রতি ২৪ ঘণ্টায় মেডিকেল চেকআপ করা বাধ্যতামূলক প্রতি আসামির। সেই অনুযায়ী, এদিন প্রথমধাপে গ্রেফতার উত্তম মিত্র, স্বপন মিত্র, দ্বিতীয় ধাপে প্রীতিশ হালদার, প্রাণেশ হালদার এবং শেষ ধাপে একা প্রশান্ত হালদার ওরফে পিকে হালদারকে বিধাননগর মহকুমা হাসপাতালের মেডিকেল করার জন্য নিয়ে যায় ইডি।
ফেরার সময় সংবাদ মাধ্যমে প্রশ্নের মুখে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেন পিকে। মাস্কের আড়ালে মুচকি হেসে বুঝিয়ে দেন গত ৭২ ঘণ্টায় ইডির জেরার ধাক্কা কাটিয়ে অনেকটাই নিজেকে সামলে নিয়েছেন তিনি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

দেশে ফিরতে চান পি কে হালদার

আপডেট সময় ০৪:৩৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২