ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে এবার গির্জায় গুলি

  • Reporter Name
  • আপডেট সময় ১১:২৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
  • ২৫০ বার পড়া হয়েছে

নিউইয়র্কের বাফেলো শহরে সুপারমার্কেটে গুলিতে ১০ জন নিহত হওয়ার পরদিনই ক্যালিফোর্নিয়ার একটি গির্জার বন্দুকধারীর গুলিতে অন্তত একজন নিহত হয়েছেন। চারজনের অবস্থা আশঙ্কাজনক। 

গুলিবিদ্ধদের একজন ঘটনাস্থলেই মারা যান বলে অরেঞ্জ কাউন্টির শেরিফের দপ্তর থেকে একটি টুইটে লেখা হয়েছে। বাকিদের হাসপাতালে নেওয়া হয়েছে।

এখন পর্যন্দ সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। তবে ধারণা পাওয়া যাচ্ছে, তিনি এশীয়, বয়স ৬০ বছরের আশপাশে এবং তিনি ঘটনাস্থলের কাছাকাছি কোথাও থাকতেন না।

তবে কী উদ্দেশ্যে তিনি এই হামলা চালিয়েছেন তার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। হামলার পর গির্জায় থাকা মানুষরাই তাকে আটক করে, তার কাছে থাকা দুটি হ্যান্ডগানও জব্দ করা হয়েছে।

হামলারর সময় গির্জাটিতে ৩০ থেকে ৪০ জন উপস্থিত ছিলেন।

এরআগে শনিবারই নিউইয়র্কে একটি সুপারমার্কেটে গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। নিউইয়র্কের বাফেলো শহরে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, এ ঘটনায় তারা ১৮ বছর বয়সী হামলাকারীকে আটক করেছে। ঘটনাটিকে ‘জাতিগত বিদ্ধেষ থেকে উদ্বুদ্ধ অপরাধ’ হিসেবে তদন্ত করা হচ্ছে।

সূত্র : সিএনএন।  

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

যুক্তরাষ্ট্রে এবার গির্জায় গুলি

আপডেট সময় ১১:২৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২