ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরা জেলা আ.লীগের সভাপতি ফাত্তাহ, সম্পাদক পঙ্কজ

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৩৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
  • ২১৫ বার পড়া হয়েছে

আব্দুল ফাত্তাহ ও পঙ্কজ কুন্ডু

আ ফ ম আব্দুল ফাত্তাহকে সভাপতি এবং পঙ্কজ কুন্ডুকে সাধারণ সম্পাদক করে মাগুরা জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে দায়িত্ব পাওয়া দুজনই আগের কমিটির সভাপতি ও সম্পাদকের দায়িত্বে ছিলেন। 

শনিবার (১৪ মে) বিকেল ৪টা ২ মিনিটের সময় মাগুরা ঐতিহাসিক নোমানী ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্বের কাউন্সিল অধিবেশন শেষে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান আগামী তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করেন।

এর আগে সকালে মাগুরার নোমানী ময়দানে সম্মেলনের প্রথম পর্বের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।

মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে সম্মেলনের প্রথম পর্বের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝরনা, পারভিন জামান কল্পনা, মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ড. শ্রী বীরেন শিকদার, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শিখর প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

মাগুরা জেলা আ.লীগের সভাপতি ফাত্তাহ, সম্পাদক পঙ্কজ

আপডেট সময় ১০:৩৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২