ঢাকা ১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাপুয়া নিউগিনির উপপ্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
  • ২৪৪ বার পড়া হয়েছে

প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনির উপপ্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার নাম স্যাম বাসিল। বুধবার (১১ মে) রাতে সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। বৃহস্পতিবার (১২ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

দেশটির পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পর উপপ্রধানমন্ত্রী বাসিলসহ অন্য তিনজন আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর উপ-প্রধানমন্ত্রীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।

পুলিশ কমিশনার ডেভিড ম্যানিং বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার সাথে জড়িত দ্বিতীয় গাড়িটি এবং এর চালককে শনাক্ত করা হয়েছে।’

দুর্ঘটনার তদন্ত ‘সময় মতো’ সম্পন্ন হবে বলেও আশাবাদী ডেভিড ম্যানিং।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

পাপুয়া নিউগিনির উপপ্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত

আপডেট সময় ১০:২৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২