ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতা হাইকোর্টে পোড়া গন্ধ, আগুন আতঙ্কে খালি করা হলো এজলাস

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:২৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
  • ২২৪ বার পড়া হয়েছে

পোড়া গন্ধে কলকাতা হাইকোর্টের এজলাসে ছড়িয়েছে আগুনের আতঙ্ক। শুক্রবার (৬ মে) বেলা ১১টার দিকে আদালতের কার্যক্রম শুরুর ঠিক আগে হাইকোর্টের ৩৪ নম্বর এজলাস থেকে পোড়া গন্ধ বেরোতে থাকে। সঙ্গে সঙ্গে খালি করা হয় পুরো এজলাস। এরপর ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এজলাসে হাজির আইনজীবীরা জানিয়েছেন, বেলা ১১টার দিকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের অপেক্ষা করছিলেন এজলাসে হাজির আইনজীবী ও বিচারপ্রার্থীরা। তখনই তারা পোড়া গন্ধ পান। সঙ্গে সঙ্গে এজলাস খালি করে দেওয়া হয়

পরে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি খতিয়ে দেখে। তেমন কোনো বিপদ না থাকায় ফের শুরু হয় আদালতের কাজকর্ম।

আইনজীবীরা আরও জানান, ঘটনার জেরে এজলাসের কার্যক্রম প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল। আগুন লাগার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন অনেকে।

শতাব্দীপ্রাচীন কলকাতা হাইকোর্টের ভবনের বিভিন্ন বৈদ্যুতিক সংযোগ ও সরঞ্জামের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। কিন্তু এত বড় ভবনের বৈদ্যুতিক ব্যবস্থা প্রতিস্থাপনও মুখের কথা নয়। এদিন ঠিক কী হয়েছে তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট দপ্তরের বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

কলকাতা হাইকোর্টে পোড়া গন্ধ, আগুন আতঙ্কে খালি করা হলো এজলাস

আপডেট সময় ০৩:২৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২