ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার হামলায় একদিনেই নিহত ২ শতাধিক ইউক্রেনীয় সৈন্য

  • Reporter Name
  • আপডেট সময় ১০:০১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১ মে ২০২২
  • ২৬০ বার পড়া হয়েছে

ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে বুচায় সামরিক যানের ধ্বংসাবশেষের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ। শনিবারের ছবি

রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় একদিনেই ইউক্রেনের দুই শতাধিক সেনা নিহত হয়েছে। এছাড়া নির্ভুল ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইউক্রেনের ১৭টি সামরিক স্থাপনায়ও আঘাত করেছে রুশ সেনারা। শনিবার (৩০ এপ্রিল) রুশ সেনাদের চালানো এসব হামলায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির এই ঘটনা ঘটে।

এছাড়া ইউক্রেনের সামরিক বাহিনীর একটি কমান্ড পোস্ট এবং সামরিক গুদামও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এদিকে অনলাইনে দেওয়া এক পোস্টে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনিবার রুশ সেনাদের দিনব্যাপী বিমান হামলায় দুই শতাধিক ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। একইসঙ্গে এসব হামলায় ২৩টি সাঁজোয়া যানও ধ্বংস হয়ে যায় বলে জানানো হয়েছে।

এছাড়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসার বিমানবন্দরে রাশিয়া হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে কিয়েভ। ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো এই হামলায় বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত ও অকার্যকর হয়ে গেছে বলেও জানিয়েছে দেশটি।

স্থানীয় গভর্নর এই তথ্য নিশ্চিত করলেও অনলাইনে দেওয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই পোস্টে এ বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

রাশিয়ার হামলায় একদিনেই নিহত ২ শতাধিক ইউক্রেনীয় সৈন্য

আপডেট সময় ১০:০১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১ মে ২০২২