ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ মহাসচিবের সফরকালে কিয়েভে হামলা স্বীকার রাশিয়ার

  • Reporter Name
  • আপডেট সময় ০১:০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
  • ২৩২ বার পড়া হয়েছে
রাশিয়া নিশ্চিত করেছে জাতিসংঘের মহাসচিবের সফরের সময় তারা কিয়েভে একটি বিমান হামলা চালিয়েছে।
দুই সপ্তাহের মধ্যে এটি কিয়েভে প্রথম হামলা।এই হামলায় একজন সাংবাদিক নিহত হয়েছেন। নিহত সাংবাদিক ভেরা গিরিচ যুক্তরাষ্ট্র অর্থায়নকৃত রেডিও ফ্রি ইউরোপের একজন প্রযোজক ছিলেন। তার বাসভবনে রুশ মিসাইল হামলায় তিনি নিহত হন। খবর এনডিটিভি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, তারা উচ্চ-নির্ভুল দূরপাল্লার বায়ুচালিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলায় কিয়েভের আর্টিওম ক্ষেপণাস্ত্র উৎপাদন ভবন এবং মহাকাশ এন্টারপ্রাইজের উৎপাদন ভবন ধ্বংস হয়ে গেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসের সঙ্গে তার আলোচনার কিছুক্ষন পরেই এ হামলা চালানো হয়। এ হামলা জাতিসংঘকে এবং প্রতিনিধিত্বকারীকে অবমাননা করার একটি প্রচেষ্টা।
ইউক্রেন সফরে আন্তেনিও গুতেরেস বুচা এবং কিয়েভ ঘুরে দেখেন। এ সব এলাকায় মস্কো যুদ্ধাপরাধ করেছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। তবে রাশিয়া বেসামরিক হত্যার কথা অস্বীকার করেছে।
গুতেরেসের সফরের মধ্যে কিয়েভে হামলার তীব্র  নিন্দা জানিয়েছে জার্মানি। বার্লিনের পক্ষ থেকে বলা হয়েছে, এ হামলা প্রমাণ করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আন্তর্জাতিক আইনের প্রতি কোনো শ্রদ্ধা নেই।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জাতিসংঘ মহাসচিবের সফরকালে কিয়েভে হামলা স্বীকার রাশিয়ার

আপডেট সময় ০১:০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২