ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউডে স্থায়ী হলে আমাকে দেশ ছাড়তে হতো: জেমস

  • Reporter Name
  • আপডেট সময় ১২:০০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
  • ২৩৪ বার পড়া হয়েছে

উপমহাদেশের কিংবদন্তি গায়ক মাহফুজ আনাম জেমস। অনেক আগেই ছাড়িয়েছেন দেশের সীমানা। নিজ দেশকে অনেক জনপ্রিয় ও নন্দিত গান উপহার দেওয়া এই রক তারকা বলিউডে গিয়েও তাক লাগিয়ে দেন। বলিউডের সিনেমায় তার গাওয়া পাঁচটি গান-‘ভিগি ভিগি’, ‘চাল চালে’, ‘আলবিদা’, ‘রিশতে’ ও ‘বেবাসি’ ছড়িয়ে যায় বাকি বিশ্বেও।

এমন সাফল্যের পরও ২০১৩ সালের পর বলিউডের আর কোনো সিনেমায় শোনা যায়নি জেমসের দরাজ কণ্ঠ। এ নিয়ে গত ৯ বছর ধরে জেমস ভক্তদের মনে নানান আক্ষেপ এবং বিস্ময়ও আছে। এ প্রসঙ্গে কখনো মুখ খোলেননি জেমস। এবার কথা বললেন তিনি। জানালেন, কেন বলিউডে আর শোনা যায়নি তাকে।

আড্ডার মঞ্চের সামনে জেমস

এক যুগ পর নতুন গান নিয়ে আসছেন জেমস। ‘আই লাভ ইউ’ নামের গানটি প্রকাশ পাচ্ছে চাঁদরাতে। এ উপলক্ষ্যে এদিন সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মিলিত হন জেমস।

গানটি নিয়ে এই রক তারকা বললেন, ‘বহুদিন পর নতুন গান বাঁধলাম। তবে এইবার গানটির বিষয় নির্বাচন একেবারেই ভিন্ন। এই গানটি আমি আমার ভক্তদের উদ্দেশ্য করে বেঁধেছি, সুর করেছি, কম্পোজিশন করেছি। এর বিষয় বৈচিত্র্যে ঠাই পেয়েছে দীর্ঘ চার দশক ধরে মঞ্চ কিংবা সর্বত্র আমার সঙ্গে ভক্তদের বয়ে চলা অপরিসীম ভালোবাসার সম্পর্ক। এই গানটি ভক্তদের উদ্দেশ্যে গেয়েছি এবং তাদেরকেই উৎসর্গ করছি।’

এরইমধ্যে, গানটির প্রমো প্রকাশ করা হয়েছে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী গানটির কথা লিখেছেন জেমস ও বিশু শিকদার। সুর করেছেন জেমস। ভিডিওচিত্র নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। এতে জেমস নিজেই পারফর্ম করেছেন। গান-ভিডিওটি চাঁদরাতে বসুন্ধরা ডিজিটাল নামের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

বলিউডে স্থায়ী হলে আমাকে দেশ ছাড়তে হতো: জেমস

আপডেট সময় ১২:০০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২