ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোচ হচ্ছেন আব্দুর রাজ্জাক

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৪৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
  • ২৪৩ বার পড়া হয়েছে

ঘরোয়া ক্রিকেট থেকে বিদায়ের পরই পেয়েছিলেন নির্বাচকের দায়িত্ব। এবার কোচ হচ্ছেন আব্দুর রাজ্জাক। হাই পারফরম্যান্স ইউনিটের স্পিন পরামর্শক হিসেবে অল্প সময়ের জন্য কাজ করবেন সাবেক এই তারকা। আগামী ১৪ মে থেকে শুরু হবে এইচপির ক্যাম্প

ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে খবরটি নিশ্চিত করে রাজ্জাক বলেছেন, ‘হ্যাঁ, আমি এইচপির ক্যাম্পে যোগ দিচ্ছি যদি সবকিছু পরিকল্পনা মতো চলে। এটা এমন না যে এই মুহূর্তে আমি নিজের নজর কোচিংয়ের দিকে সরিয়ে নিচ্ছি।’

প্রস্তাবটা অবশ্য এসেছে বিসিবির কাছ থেকেই। কোনো বিদেশিকে না পাওয়ায় তারা রাজ্জাককে প্রস্তাব দেয় বলে জানিয়েছেন এইচপির প্রধান নাইমুর রহমান দুর্জয়। রাজ্জাকের অভিজ্ঞতা তরুণদের কাজে লাগবে বলেও বিশ্বাস তার।

ক্রিকবাজকে তিনি বলেছেন, ‘আমরা এখনও কোনো স্পিন কোচ বা পরামর্শক পাইনি হাই পারফরম্যান্স ইউনিটের জন্য। তাই আমরা রাজ্জাককে দায়িত্ব নিতে বলি। সবাই জানি তরুণদের সঙ্গে সে তার অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারে।’

‘আমি নিশ্চিত সে যদি সময় করে উঠতে পারে তাহলে দারুণ কাজ করতে পারবে। তার দিকনির্দেশনা ছেলেদের তাদের স্কিলে উন্নতিতে সাহায্য করবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

কোচ হচ্ছেন আব্দুর রাজ্জাক

আপডেট সময় ০২:৪৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২