মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

কুমিল্লা সিটি ভোটের তফসিল আজ

  • আপডেট সময় সোমবার, ২৫ এপ্রিল, ২০২২, ৯.৪৭ এএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের প্রথম ‘কমিশন সভা’ আজ মঙ্গলবার (৫ এপ্রিল) বেলা ১১টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভা থেকেই কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে ইসি কর্মকর্তারা।

কমিশন সভার নোটিশে দেখা গেছে, কমিশন সভার এজেন্ডায় প্রথমেই কুমিল্লা সিটি ভোটের বিষয়টি বিষয়টি উল্লেখ রয়েছে। এছাড়া অন্যান্য এজেন্ডার মধ্যে রয়েছে, পৌরসভা সাধারণ নির্বাচন, ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপনির্বাচন এবং বিবিধ বিষয়ে আলোচনা।

২০১৭ সালের নির্বাচনে বিএনপি নেতা মনিরুল হক সাক্কু দ্বিতীয়বারের মতো এ সিটিতে নির্বাচিত হয়েছিলেন। কুসিকে সেসময় ভোট হয়েছিল ১০৩ কেন্দ্রে। মোট ভোটার ছিল ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন। ২০১১ সালে দুটি পৌরসভাকে একীভূত করে গঠন করা হয় কুমিল্লা সিটি করপোরেশন নামে নতুন একটি করপোরেশন। ওই বছরই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২০১৭ সালে এসে এ সিটি পার্শ্ববর্তী বেশ কয়েকটি ইউপিকে অন্তর্ভুক্ত করে আয়তন বাড়ানো হয় প্রায় তিনগুণ। এতে দেখা দেয় সীমানা জটিলতা। কুমিল্লা সিটি করপোরেশন ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত।

এর আগে, আউয়াল কমিশন গত ৫ এপ্রিল কমিশনের প্রথম বৈঠক করেছিল। সেই বৈঠকে কুমিল্লা সিটি ভোট নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি নির্বাচন কমিশন। তবে ইসি সচিব সাংবাদিকদের জানিয়েছিলেন, পরবর্তী কমিশন সভায় কুমিল্লা সিটি ভোটের তফসিল ঘোষণা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com