ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘প্রতিশোধ’ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এক পা বার্সেলোনার

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
  • ২৪৯ বার পড়া হয়েছে

দুই বছর আগে এই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেই ১-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল বার্সেলোনাকে, প্রতিপক্ষ ছিল এই ভলফসবুর্গই। সেই হারের প্রতিশোধই যেন নিল বার্সেলোনা। নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে দলটিকে হারাল ৫-১ গোলে। এর ফলে নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল থেকে হাতছোঁয়া দূরত্বেও চলে এসেছে কাতালান দলটি। 

ব্যালন ডি’অর বিজয়ী অ্যালেক্সিয়া পুতেয়াস গত রাতেও আলো কেড়ে নিয়েছেন সব। করেছেন জোড়া গোল। তবে বার্সার গোল উৎসবের শুরুটা হয়েছিল আইতানা বনমাতির গোলে। এর মিনিট সাতেক করে দারুণ এক গোলে বার্সেলোনার ব্যবধান বাড়ান ক্যারোলিন গ্র্যাহাম হ্যানসেন।

বিরতির পর ৭০ মিনিটে ভলফসবুর্গের হয়ে ব্যবধান কমান জিল রুড। তবে তা কেবল ব্যবধানই কমাতে পেরেছে শুধু, ম্যাচে আর ফেরাতে পারেনি দলটিকে।

৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আবারও ৪ গোলের লিড বার্সাকে এনে দেন তিনি। শেষমেশ এই স্কোরলাইন নিয়েই মাঠ ছাড়ে দুই দল। যার ফলে বার্সা ৫-১ ব্যবধানের বড় জয় নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত লড়াইয়ের পথে এক ধাপ এগিয়েই গিয়েছে। নেওয়া হয়ে গেছে ২০২০ চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের  প্রতিশোধও।

আগামী সপ্তাহান্তে দলটি ফিরতি লেগের মুখোমুখি হবে ভলফর্সবুর্গের। সেই ম্যাচে জয় আর ড্র করলে তো বটেই, চার গোলের কম হজম করে হারলেও সেদিন ফাইনালে চলে যাবে বার্সা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

‘প্রতিশোধ’ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এক পা বার্সেলোনার

আপডেট সময় ১০:১২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২